মানজির সেঞ্চুরি ম্লান করে শেষ বলে ছক্কা মেরে জিতল নামিবিয়া
স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হলে ৬ বলে ১৬ রান করতে হতো নামিবিয়াকে। ব্যাটিংয়ে জেরাল্ড এরাসমাস ও আলেকজান্ডার বাসিং ভলশেক থাকলেও কাজটা সহজ ছিল না স্বাগতিকদের জন্য। বোলিংয়ে এসে প্রথম বলেই আলেকজান্ডারকে ফেরান জাসপার ডেভিডসন। কাজটা তখন নামিবিয়ার জন্য আরও কঠিন হয়ে পড়ে।