তাকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান কোচ ওয়েন ডাওকিন্স বলেন, ‘লাইল রবার্টসন প্রথমবার সিনিয়র দলে ডাক পাওয়ায় আমরা খুবই খুশি। একজন তরুণ ক্রিকেটার হিসেবে সে ক্যারিবিয়ানে হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছে। ক্রমশই সে উন্নতি করছে।’
ল্যাঙ্কাশায়ারের হয়ে চুক্তি থাকায় সবশেষ দুই সফরে স্কটল্যান্ড দলে ছিলেন না মাইকেল জোন্স। তবে দেশের মাটিতে জাতীয় দলের খেলায় ফিরছেন তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ছিলেন না জয়নুল্লাহ ইহসান। রাজ্য ক্রিকেটে ওয়েস্টার্ন ওরিয়র্স এবং ক্লাব ক্রিকেটে গ্লাসকোর হয়ে পারফর্ম করে আবারও ফিরেছেন তিনি।
তাদের দুজনকে নিয়ে স্কটল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘এই সিরিজের জন্য জয়নুল্লাহ ইহসান এবং মাইকেল জোন্সকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। জয়নুল্লাহ পুরো গ্রীষ্ম জুড়ে দারুণ উন্নতি দেখিয়েছে এবং অনুশীলনেও সেটার ছাপ রেখেছেন। ক্লাব ক্রিকেটে গ্লাসকোর হয়ে এবং রাজ্য ক্রিকেটে ওয়েস্টার্নের হয়ে পারফর্ম করেছেন।’
ডাওকিন্স আরও যোগ করেন, ‘ল্যাঙ্কাশায়ারের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ থাকায় আমাদের সবশেষ দুই সফরে মাইকেল যেতে পারেননি। তার মানের একজন খেলোয়াড়কে হোম সিরিজে ফিরে পাওয়া দারুণ ব্যাপার।’
জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাইকেল লিস্ক। চোটের কারণে বিবেচনা করা হয়নি ব্র্যাড কারি এবং ওয়েন গ্লাউডকে। বর্তমানে পয়েন্ট টেবিলে দুইয়ে স্কটল্যান্ড। শীর্ষ রয়েছে নেদারল্যান্ডস। আগামী ৩ ও ৯ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং ৭ ও ১৩ আগষ্ট স্কটল্যান্ড খেলবে কানাডার বিপক্ষে।
স্কটল্যান্ডের স্কোয়াড— রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, ওলিভার ডেভিডসন, জাসপার ডেভিডসন, মাইকেল ইংলিশ, জয়নুল্লাহ ইহসান, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, ওলি জোন্স, ফিনলে ম্যাক্রেথ, ব্রেন্ডন ম্যাকমালেন, জর্জ মানজি, লাইল রবার্টসন, সাফওয়ান শরিফ এবং মার্ক ওয়াট।