নাহিদকে পেতে চায় বিগ ব্যাশের ২ ফ্র্যাঞ্চাইজি, অবাক নন টেইট
অস্ট্রেলিয়ার মাটিতে সম্প্রতি দারুণ বোলিং করে সবার নজর কেড়েছেন বাংলাদেশের বোলাররা। যদিও গত কয়েক বছর ধরেই বাংলাদেশের পেসাররা ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তিন ফরম্যাটেই নিজেদের দারুণ বোলিংয়ের ছাপ রেখেছেন তারা। বাংলাদেশের পেসারদের খুব কাছ থেকে দেখেছেন সাবেক অজি পেসার শন টেইট। তিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচেরও দায়িত্বে ছিলেন।