নাহিদ আমাকে ছাড়িয়ে গেছে: টেইট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
নাহিদ রানা ও শন টেইট, ফাইল ফটো
নাহিদ রানা ও শন টেইট, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গতি, বাউন্স ও সুইংয়ে পাকিস্তানকে মিরপুর টেস্টে কুপোকাত করেছেন নাহিদ রানা। ম্যাচের পর তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শন টেইট। বাংলাদেশের পেস বোলিং কোচ নাহিদকে নিজের থেকেও এগিয়ে রাখছেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নাহিদ একাই নিয়েছেন পাঁচ উইকেট। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১০৪ রানের জয়ে এই পেসারই বড় অবদান রাখেন। মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রান। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রান করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দেয়।

জবাবে ৩১ ওভারে তিন উইকেটে ১১৬ রান করে চা-বিরতিতে যায় পাকিস্তান। জয়ের জন্য তখনো ১৫২ রান দরকার ছিল পাকিস্তান, বাংলাদেশের দরকার ছিল সাত উইকেট। কিন্তু চা বিরতির পরই বাংলাদেশি বোলারদের সম্মিলিত আক্রমণে খেই হারায় পাকিস্তান।

এতে বিশেষ সফল ছিলেন নাহিদই। একে একে শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী এবং শাহীন শাহ আফ্রিদির উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সে গর্ব হচ্ছে কোচ টেইটের।

এই অস্ট্রেলিয়ান বলেন, 'সত্যি বলতে, সে আমাকে ছাড়িয়ে গেছে, এটা নিশ্চিত। সে আমার ছোট্ট ক্যারিয়ারকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে সে অবশ্যই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।'

'সে অসাধারণ খেলছে। সে আগের পাকিস্তান সিরিজেও দুর্দান্ত ছিল। তাই তার মধ্যে ধারাবাহিকতা প্রকাশ পেতে শুরু করেছে, আর অবশ্যই সবাই যার যার জায়গা থেকে অবদান রাখছে।'

আরো পড়ুন: