‘কুলদীপকে ছাড়া আমরা বিশ্বকাপে যেতে পারি না’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কুলদীপ যাদবের ঘূর্ণিতে বদলে গেছে ম্যাচের গতিপথ। ২০ ওভারে বিনা উইকেটে ১৩৫ রান তুলে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে সেখান থেকে ২৯৫ রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি স্পিনার। ১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এই পারফরম্যান্সের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কুলদীপকে ভারতের যাওয়া উচিৎ হবে না বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।