সংসার চালাতে বিপিএল-ডিপিএলের উপর নির্ভর থাকতে চান না মিঠুনরা
‘প্রথম কথা যদি বলেন ভাই, বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে।’ ২০২৪ বিপিএলের সময় এমন মন্তব্য করেছিলেন মুশফিকুর রহিম। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের পারিশ্রমিক দিয়ে ক্রিকেটাররা আর্থিকভাবে কতটা উপকৃত হন সেটাও ব্যাখ্যা করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সংসার চালাতে বিপিএল ও ডিপিএলের উপর নির্ভরশীল থাকতে চান না মোহাম্মদ মিঠুন। এনসিএল-বিসিএলের মতো লিগের ম্যাচ ফি দিয়ে যেন ক্রিকেটাররা পুরো বছর সচ্ছলভাবে চলতে পারে সেটার নিশ্চয়তা চেয়েছেন কোয়াবের সভাপতি।