বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট, হস্তক্ষেপ করবে না আদালত
তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের নির্বাচন। আগামী মাসে হতে যাওয়া নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট মামলা করা হয়। তবে উক্ত আবেদনের প্রেক্ষিতে বিসিবি নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না মহামান্য আদালত।