আবারও বিসিবির সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা
৭৩ ভোট পেয়ে বিসিবি পরিচালক পর্ষদ নির্বাচনে জয়ী হয়েছেন তামিম ইকবাল। পরবর্তীতে নির্বাচনে জয়ী পরিচালকদের ভোটে বিসিবির সভাপতিও হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
সবচেয়ে বেশি ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম
ক্লাব ক্যাটাগরিতে ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া সাঈদ ইব্রাহিম ৭২, ইসরাফিল খসরু ৭২, মাসুদুজ্জামান ৭০, ফয়সাল ইয়াসির ৬৮, ফাহিম সিনহা ৬৬, শানিয়ান তানিম ৬৬, সাকিফ আহমেদ ৬৫, আসিফ রব্বানী ৬৪, মির্জা ইয়াসির ৬৩, রফিকুল ইসলাম ৫৩, ড. শামীম ৪১ ভোট পেয়েছেন। হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে সৈয়দ বোরহানুল ৪০, আমজাদ হোসেন ৩২, ফায়াজুর রহমান২৩ এবং মেজর ইমরোজ ২০ ভোট পেয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে ক্রিকফ্রেঞ্জি।
বিসিবি নির্বাচনে হারলেন যারা
ক্যাটাগরি-দুইয়ে বিসিবি নির্বাচনে অংশ নিয়েছিলেন ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), মেজর ইমরোজ আহমেদ (অবঃ) (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স) ও সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি)। তবে তাদের কেউই পাশ করতে পারেননি।
বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ শেষ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে মিরপুরে ব্যানার, ফেস্টুন কিংবা আলোকসজ্জা চোখে পড়লেও বাস্তবিক অর্থে ভোটের মাঠে সেই লড়াই নেই। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। বলার মতো নির্বাচন হয়েছে শুধু মাত্র ক্যাটাগরি-দুইয়ে।
যেখানে ১২ পদের বিপরীতে লড়াই করেছেন ১৬ জন। ৭ জুন সকাল ১০ টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন শুরু হয়। বিকেল পাঁচটা নাগাদ নির্বাচন শেষ হয়েছে। সন্ধ্যা ৬ টা নাগাদ ফলাফল ঘোষণা করতে পারে তিন সদস্যের নির্বাচন কমিশনে।