সাউথ আফ্রিকায় ইনিংস ও ৪১৩ রানে হারলেন নাইম-জয়-আফিফরা
জাতীয় দলের হয়ে টেস্ট খেলা সাত ক্রিকেটার আছেন সাউথ আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দলে। তবে মাঠের ক্রিকেটের সেই অভিজ্ঞতার ছাপ রাখতে পারলেন না জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপুরা। প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন নাইম শেখ-আফিফ হোসেনরা। সাউথ আফ্রিকা ‘এ’ দলের রান পাহাড়ের চাপে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অল আউট হয়েছে ১১০ রানে। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪০০ রানে হেরেছে বাংলাদেশ।