বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াডই দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছয় ক্রিকেটারের বাইরে ‘এ’ দলে আছেন মার্কোস অ্যাকারম্যান। সাদা পোশাকের পাশাপাশি একদিনের ম্যাচেও প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। তাদের বাইরে ডিলানো পোটজিটার, ম্যাথিউ বুস্টও সুযোগ পেয়েছেন।
সাদা পোশাকের মতো একদিনের ম্যাচের সিরিজেও আছেন কোয়েতজি, হামজা, ইউসুফ ও কেশিলে। এ ছাড়া বেশ কিছুদিন ধরেই সাউথ আফ্রিকা ইমার্জিং ও ‘এ’ দলের হয়ে খেলা ম্যাথিউ বুস্ট ও আন্দিলে সিমিলানে আছেন বাংলাদেশের বিপক্ষে। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পাওয়া ডিয়ান ফরেস্টারকেও রাখা হয়েছে।
আগামী ২৩-২৬ আগষ্ট প্রিটোরিয়াতে স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটে হবে প্রথম চারদিনের ম্যাচে। পচেস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচে হবে ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সাদা পোশাকের লড়াই শেষে শুরু হবে তিনটি একদিনের ম্যাচের সিরিজ। ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। প্রথম ম্যাচ ব্লুমফন্টেইন, দ্বিতীয় ওয়ানডে কিম্বার্লি ও শেষ ম্যাচটি হবে পচেস্ট্রুমে।
চারদিনের ম্যাচের জন্য সাউথ আফ্রিকার ‘এ’ দল— মার্কোস অ্যাকারম্যান (অধিনায়ক), ম্যাথিউ বুস্ট, ওখেলে সেলে, জেরাল্ড কোয়েতজি, শেপাং দিথোলে, জুবাইর হামজা, গ্যাভিন কাপলান, শেপো মোরেকি, সেনুরান মুথুসামি, শেপো এনটুলি, মিকা-এল প্রিন্স, ডিলানো পোটজিটার, সিনেথেম্বা কেশিলে, লেসেগো সেনোকওয়ানে এবং কোডি ইউসুফ।
একদিনের ম্যাচের জন্য সাউথ আফ্রিকার ‘এ’ দল— মার্কোস অ্যাকারম্যান (অধিনায়ক), ম্যাথিউ বুস্ট, ওখেলে সেলে, জেরাল্ড কোয়েতজি, ম্যাথু ডি ভিলিয়ার্স, জুবাইর হামজা, ডিয়ান ফরেস্টার, ডিলানো পোটজিটার, ইমরান মানাক, রিভালডো মুনস্যামি, মিহলালি এমপোঙ্গায়ানা, সিনেথেম্বা কেশিলে, আন্দিলে সিমিলানে, কাইল সিমন্ডস এবং কোডি ইউসুফ।