বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান
আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। দুই দেশের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরবর্তীতে ৫০ ওভারের ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। যেখানে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।