পাকিস্তানের মাটিতে এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত সিরিজে অংশ নিতে ইংল্যান্ড নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। সিরিজটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের চূড়ান্ত অনুমোদন এখনও পাওয়া যায়নি। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী শ্রীলঙ্কার পাকিস্তান সফর আগেই চূড়ান্ত রয়েছে। এই সফরে তারা তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।
ত্রিদেশীয় সিরিজের আগে অক্টোবরেই তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নভেম্বর মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত বছর পাকিস্তান দুটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। প্রথম সিরিজে তাদের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান, আর দ্বিতীয় সিরিজে পাকিস্তান স্বাগতিক হিসেবে খেলেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে।
২০২৫ সালের ২৯ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত প্রথম ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জেতে পাকিস্তান। এরপর ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে আরও একটি শিরোপা ঘরে তোলে তারা।