হারে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজ
ক্রিকেট স্কটল্যান্ডের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া
ক্রিকেট স্কটল্যান্ডের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টপ অর্ডারের ব্যর্থতার পর বাংলাদেশকে টেনে নেওয়ার চেষ্টা করলেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। তাদের প্রচেষ্টার পরও বড় পুঁজি পায়নি বাংলাদেশ নারী দল। সহজ লক্ষ্য তাড়ায় দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে স্কটল্যান্ডকে জয় এনে দিয়েছেন ক্যাথরিন ব্রাইস। স্কটিশদের কাছে ৮ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ।

এডিনবার্গে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। ১৩ বলে ১২ রান করেছেন তরুণ এই ওপেনার। দিলারা আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন ১৬ বলে ১১ রানের ইনিংস খেলে।

তিনে নামা শারমিন আক্তার সুপ্তাও ইনিংস বড় করতে পারেননি। রান আউট হয়ে ফিরেছেন ১০ রান করে। পরবর্তীতে জ্যোতি ও সোবহানা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হতে দেননি। উইকেটে থিতু হলেও দ্রুত রান তুলতে পারেননি সোবহানা।

দুই চারে ২২ বলে ২২ রান করে সোবহানা আউট হয়েছেন আবতাহা মাকসুদের বলে। শেষের দিকে ১৫ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলেন স্বর্ণা। হাফ সেঞ্চুরি না পেলেও বাংলাদেশের অধিনায়ক জ্যোতি অপরাজিত ছিলেন ৩৯ বলে ৪৬ রানে। শেষ পর্যন্ত ১৩২ রানের পুঁজি পায় বাংলাদেশ।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন ডার্সি কার্টার ও ক্যাথরিন ফ্রেজার। পঞ্চম ওভারে ১৭ বলে ২৩ রান করা কার্টারকে ফেরান রিতু মনি। আরেক ওপেনার ফ্রেজারের উইকেট নিয়েছেন স্বর্ণা। তিনি আউট হয়েছেন ২৮ রানে। পরবর্তীতে অধিনায়ক ক্যাথরিনের ৩২ বলে ৫৪ ও সারাহর ২৩ রানের ইনিংসে সহজ জয় পায় স্কটল্যান্ড।

আরো পড়ুন: