ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে এই সিরিজে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে খেলবে।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে খেলবে। সিরিজের সব ম্যাচ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা বাংলাদেশ সময় সকাল ১১টায়।

আসন্ন এই সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন সাদিয়া ইসলাম। সহ অধিনায়ক করা হয়েছে নিশিতা আক্তার নিশিকে। নিশিতা জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। বাংলাদেশ দলের হয়ে তিনি ৭টি নারী ওয়ানডে খেলে ফেলেছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড -

অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।

আরো পড়ুন: