শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ হার বাংলাদেশের
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অল্পের জন্য দুইশ রান ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেটে থামে ১৯৬ রানে। অস্ট্রেলিয়ার এই রানের পেছনে বড় অবদান ম্যাট রেনশর। তিনি একাই ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ার সেরাও। ফলে তারা বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। এরপর শুরুতে তানজিদ হাসান তামিম ও শেষের দিকে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৭ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।