আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কান নারী ক্রিকেটাররা। ওয়ানডে তিনটিই হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ২২ ও ২৫ এপ্রিল।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পৌঁছানোর পর এক দিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবেন লঙ্কান নারীরা। ২৮ এপ্রিল হবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ ৩০ এপ্রিল ও ২ মে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে ফ্লাডলাইটের আলোয়। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ঈদের জন্য বাংলাদেশ নারী দলের ছুটি রয়েছে। এরপরই শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি-
| ২০ এপ্রিল | প্রথম ওয়ানডে |
| ২২ এপ্রিল | দ্বিতীয় ওয়ানডে |
| ২৫ এপ্রিল | তৃতীয় ওয়ানডে |
| ২৭ এপ্রিল | প্রথম টি-টোয়েন্টি |
| ৩০ এপ্রিল | দ্বিতীয় টি-টোয়েন্টি |
| ২ মে | তৃতীয় টি-টোয়েন্টি |