বুধবার সকাল থেকেই বৃষ্টির কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়। এরপর নির্ধারিত সময়ে ম্যাচটির টসও মাঠে গড়ায়নি। এরপর জানিয়ে দেয়া হয়েছে, যদি বিকাল ৪টা ৫০ মিনিটের মধ্যে খেলা শুরুর সিদ্ধান্ত হয়, তাহলে ৫টা ১৬ মিনিট থেকে হবে ৫ ওভারের ম্যাচ।
যদিও সেই সময়ের মধ্যে খেলা শুরু করা যায়নি। ৪ টা ৫০ পর্যন্ত সময় থাকলেও বৃষ্টির তীব্রতার কারণে সাড়ে ৮টার আগেই ম্যাচ পরিত্যক্ত করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলকে ডেকে তিনি সিদ্ধান্ত জানিয়ে দেন।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিরিজের শেষ ম্যাচ হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচটি হবে আগামী শনিবার ২ মে।