বিশ্বের তারকাদের আকর্ষণের কেন্দ্র হবে ইটিপিএল: ম্যাক্সওয়েল
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী আসর শুরুর হচ্ছে ২৬ আগস্ট। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া বহুজাতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইতোমধ্যে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক বড় নাম। সব মিলিয়ে শুরুর আগেই টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে এই লিগে বিশ্বের আরও বেশি তারকা ক্রিকেটার খেলতে আগ্রহী হবেন।