ইংল্যান্ডের কোচ হওয়ার সুযোগ এলে না করবেন না পিটারসেন
খেলোয়াড়ি জীবনের মতো কোচিংয়েও আগ্রাসী ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের কোচ হিসেবে সেই কৌশলেই টেস্ট ক্রিকেটের ধাঁচ বদলে দিয়েছেন। মানুষকে বিনোদন দিলেও বাজবল ক্রিকেটে খুব বেশি সাফল্য এনে দিতে পারেননি ম্যাককালাম। প্রত্যাশিত ফল না পাওয়ায় প্রায়শই বাজবলের সমালোচনা করেছেন কেভিন পিটারসেন। সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড সাহায্য করতে আগ্রহী তিনি। রব কি চাইলে আলোচনা করতে রাজী পিটারসেন।