পাকিস্তান সফরের সময় কাউন্টি খেলার প্রস্তাব পেয়েছিলেন হাসান
কেন্টের জার্সিতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ অবশ্য হাসান পেয়েছিলেন বছর দুয়েক আগেই। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে সেই সময় কেন্টের হয়ে খেলা হয়নি ডানহাতি পেসারের। এমনটাই জানিয়েছেন হাসান।