কাউন্টি অভিষেকেই খালেদের ৩ উইকেট, হাসানের ৪

কাউন্টি ক্রিকেট
হাসান মাহমুদ ও খালেদ আহমেদ
হাসান মাহমুদ ও খালেদ আহমেদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারকে ৩০০ রানে অলআউট করে দিয়েছে কেন্ট। ডিভিশন দুইয়ের ম্যাচের প্রথম দিনেই বল হাতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশের দুই পেসার। কেন্টের হয়ে কাউন্টি অভিষেকেই খালেদ নিয়েছেন ৩ উইকেট।

আর আগের ম্যাচের দুর্দান্ত ফর্ম ধরে রেখে হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। ১৫.৫ ওভারে মাত্র ৩০ রান দিয়ে হাসান নিয়েছেন ৪ উইকেট। খালেদ ১৮ ওভারে ৭৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ডার্বিশায়ার। ইনিংসের প্রথম দুই বলেই হ্যারি কেইম ও ম্যাথু মন্টগোমেরিকে শূন্য রানে ফিরিয়ে দেন হাসান।

ফলে কোনো রান যোগ হওয়ার আগেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর খালেদও যোগ দেন উইকেট উৎসবে। মুহাম্মদ নাঈমকে ১২ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। পরে ডার্বিশায়ারের অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে ২৯ রানে ফেরান খালেদ। হাসান এরপর ব্রুক গেস্টকে ১১ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটটি নেন।

খালেদও থামেননি। জ্যাক মরলিকে ফিরিয়ে কাউন্টি অভিষেকেই তিন উইকেট পূর্ণ করেন বাংলাদেশের এই পেসার। তবে শুরুর ধাক্কা সামলে ডার্বিশায়ারকে লড়াইয়ে ফেরান মার্টিন অ্যান্ডারসন। অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলেন তিনি। লুইস রিস করেন ৩২ রান, ব্রেট র‍্যান্ডেল যোগ করেন ২৯ রান। শেষ পর্যন্ত ৩০০ রানে অলআউট হয় ডার্বিশায়ার।

জবাবে কেন্টের শুরুটাও ভালো হয়নি। ৪ রান করে আউট হন ওপেনার বেন কম্পটন। দিনের খেলা শেষে ৬ ওভারে ১১ রান তুলেছে কেন্ট, হাতে আছে ৯ উইকেট। ডার্বিশায়ারের চেয়ে তারা পিছিয়ে আছে ২৮৯ রানে। এর আগে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ জয়ে ৭ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন হাসান। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করা হাসান কাউন্টিতে ফেরাটাও স্মরণীয় করে রাখলেন প্রথম ইনিংসেই।

আরো পড়ুন: