হাফ সেঞ্চুরিয়ান জেনিংসকে ফেরালেন হাসান
প্রথম পাঁচ ওভারে ২ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। পরবর্তী সময়ে খুব বেশি সুবিধা করতে পারছিলেন না তিনি। তবে হাফ সেঞ্চুরিয়ান কিটন জেনিংসকে ফিরিয়ে জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। হাসানের লেগ সাউডের বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৬১ রানের ইনিংস খেলা জেনিংস। এখনো পর্যন্ত ১২ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান।
আবারও উইকেট পেলেন হাসান
নিজের প্রথম ওভারে আবারও উইকেটের দেখা পেয়েছেন হাসান। ডানহাতি পেসারের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন জশ বোহানন। ল্যাঙ্কাশায়ারের প্রথম দুই উইকেটই নিয়েছেন হাসান।
প্রথম ওভারেই হাসানের উইকেট মেডেন
দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে প্রথম স্লিপে ডওকিন্সের হাতে ক্যাচ দিয়েছেন হ্যারি সিং। নিজের প্রথম ওভারে উইকেটের পাশাপাশি মেইডেনও নিয়েছেন হাসান।