আবারও বোল্ড, দুর্দান্ত ডেলিভারিতে হাসানের উইকেট

কাউন্টি ক্রিকেট
কেন্ট
কেন্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগের রাউন্ডে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। কেন্টের হয়ে নিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা। দেশে ফেরার আগে মিডলসেক্সের বিপক্ষে খেলছেন হাসান। যেখানে আগে ব্যাটিং করছে হাসানের কেন্ট।

আবারও বোল্ড, দুর্দান্ত ডেলিভারিতে হাসানের উইকেট

চতুর্থ ওভারে আবারও উইকেট পেয়েছেন হাসান। বাংলাদেশের পেসার এবার ফিরিয়েছেন কালেব ফকনারকে। হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা নিচু হওয়া দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ফকনার। এখনো পর্যন্ত ৫ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসান।

দুর্দান্ত ডেলিভারিতে প্রথম ওভারেই হাসানের উইকেট

লাঞ্চের পর প্রথমবার হাসান মাহমুদের হাতে বল তুলে দেন কেন্টের অধিনায়ক। বোলিংয়ে এসে তৃতীয় বলেই উইকেট নিয়েছেন হাসান। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে সুইং করে ভেতরে ঢোকা ডেলিভারিতে খেলার চেষ্টা করেননি লুস ডি পলি। বাঁহাতি ব্যাটারকে বোকা বানিয়ে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন হাসান। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান খরচায় এক উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার।

হাসানের ব্যাটে রান

কাউন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন হাসান মাহমুদ। সেটা কাজেও লাগিয়েছেন বাংলাদেশের তারকা পেসার। মিডলসেক্সের বিপক্ষে ৩ চারে ৩৯ বলে অপরাজিত ২২ রান করেছেন হাসান। বেন িডাউকিন্স, বেন কম্পটন ও ক্রিস বেনজামিনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪১৬ রানের পুঁজি পেয়েছে কেন্ট।

আরো পড়ুন: