বিজয়-ইমনের সেঞ্চুরিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
উইকেটের পাশাপাশি ৩০ গজের প্রায় পুরোটা অংশ ঢেকে রাখা হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠের ডাগ আউটে বসে খেলা শুরুর অপেক্ষা করছেন আবাহনী ও মোহামেডানের ক্রিকেটাররা। কেউ প্রতিপক্ষের সঙ্গে গল্প করছেন, কেউ ড্রেসিং রুমে বসে আছেন, কেউ আবার ড্রেসিং রুমের ঠিক সামনের ডাগ আউটে অপেক্ষার প্রহর গুনছেন। বৃষ্টি তখনো পুরোপুরি থামেনি। সন্ধ্যার আগেই গোধূলির আলো কমতে শুরু করেছে। খেলা যে আর হচ্ছে না সেটা অনুমান করা যাচ্ছিল না তখনই।