২০২৭ বিশ্বকাপে চোখ হার্মারের
সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডে খেলার সুযোগ কখনো পাননি সাইমন হার্মার। তবে ২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এখনো জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি অভিজ্ঞ এই অফ স্পিনার। প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপ খেলার তাড়না এখনো আগের মতোই প্রবল বলে জানিয়েছেন হার্মার।