যদিও প্রথম ম্যাচেই তারা নামিবিয়ার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে। তবে সামনেই অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকাটাকে দারুণ ব্যাপার মনে করেন ডোনাল্ড। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ঘরোয়া মৌসুম শুরুর অনুষ্ঠানে বৃহস্পতিবার জোহানেসবার্গে আইওএলের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড।
সেখানেই তিনি বলেছেন, ‘অনেক টেস্ট ম্যাচ সামনে থাকায় আমি খুবই খুশি। সাম্প্রতিক সময়ে প্রোটিয়াদের বিগ থ্রির মতো এত বেশি টেস্ট খেলতে দেখা যায়নি। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে থাকাটা দারুণ ব্যাপার।’
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে সাউথ আফ্রিকা। ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনাও জোরালো। তবে নয় দলের চলমান চক্রে এখন পর্যন্ত সবচেয়ে কম টেস্ট খেলেছে তারা। চার টেস্ট খেলে সাউথ আফ্রিকার জয় তিনটিতে। অর্থাৎ জয়ের হার ৭৫ শতাংশ।
অন্যদিকে তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১০ টেস্ট খেলে জিতেছে আটটিতে, তাদের জয়ের হার ৮০ শতাংশ। টেস্ট ক্রিকেটের পাশাপাশি আগামী মৌসুমে সাউথ আফ্রিকার সামনে রয়েছে আরও বড় ব্যস্ততা। জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করবে তারা।সব মিলিয়ে সামনে দীর্ঘ এক মৌসুম অপেক্ষা করছে সাউথ আফ্রিকার ক্রিকেটের জন্য।
ডোনাল্ডও সেটি নিয়ে বেশ রোমাঞ্চিত। এ প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এর জন্য অপেক্ষা করতে পারছি না। আগামী বছর ক্রিকেট বিশ্বকাপের মতো বড় আয়োজনও আছে। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এটি আমাদের জন্য দীর্ঘতম মৌসুমগুলোর একটি হতে যাচ্ছে। আমি সত্যিই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’