বাইরের কথায় কান দিচ্ছেন না রোহিত
ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার মধ্যে নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারণী ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের সঙ্গে আলাপের সময় বাইরের আলোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।