৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দিল না ভারত
টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি-মার্চে। বিশ্বকাপের ঠিক একমাস আগে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানকে ভিসা দেয়নি ভারত। পাকিস্তানে জন্ম নেয়া এই পেসার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি-মার্চে। বিশ্বকাপের ঠিক একমাস আগে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানকে ভিসা দেয়নি ভারত। পাকিস্তানে জন্ম নেয়া এই পেসার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মুস্তাফিজুর রহমান থাকলে ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে! আইসিসির নিরাপত্তা দলের বরাত দিয়ে আরও দুইটি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছেন আসিফ নজরুল। যদিও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন মন্তব্য অস্বীকার করেছে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ দল। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে চেন্নাই ও তিরুবনন্তপুরমে খেলার জন্য বিসিবিকে প্রস্তাব দিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে ভারতের মধ্যেই ভেন্যু পরিবর্তনের বিষয়টি অবগত নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন সচিব দেবজিৎ সাইকিয়া।
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ! কয়েক দিন আগে আইসিসিকে জানানো সেই অবস্থানে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। একাধিকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। এমনকি আইসিসিও বাংলাদেশকে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হাঁটুর চোটের কারণে সবশেষ বাংলাদেশ সফরে খেলতে পারেনি মার্ক অ্যাডায়ার। তবে চোট থেকে সেরে ওঠায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের স্কোয়াডে ফেরানো হয়েছে ডানহাতি ওপেনারকে। অ্যাডায়ারকে জায়গা দিতে বাংলাদেশ সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে জর্ডান নেইলকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এসব নিয়ে এখনই কোন মন্তব্য করতে চায় না ভারতীয় সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানালেই কেবল প্রতিক্রিয়া দেখাবে তারা। সেই সঙ্গে এও জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া কিংবা না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের।
নানা আলোচনায় বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মুস্তাফিজু রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরিক্রমায় আসন্ন এই বিশ্ব আসরে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একের পর এক মেইল চালাচালি চলছে।
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লিটন দাসদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় সেটার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লজিস্টিক জটিলতায় একমাস আগে এমন সিদ্ধান্ত নেয়া প্রায় অসম্ভব। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। তামিম ইকবাল মনে করেন, যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশের ক্রিকেটের লাভ চিন্তা করা উচিত। সেই সঙ্গে আলোচনা করে সমাধান করার পরামর্শও দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আবারও নিজেদের সেই অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ— এমনটা লিখে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যেন ভারতে যায় সেটার জন্য বিসিবির ই-মেইলের জবাব দিয়ে বোঝানোর চেষ্টা করেছে আইসিসি। যদিও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ। আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা সমস্যা বুঝতে পারেনি আইসিসি। পাশাপাশি যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না।