রোহিতের সঙ্গে গোপন বৈঠকের তথ্য ফাঁস, অসন্তুষ্ট বিসিসিআই
অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গোপন আলোচনা সংবাদমাধ্যমে ফাঁস হওয়ায় নির্বাচকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিতের অবসর নিয়ে চলা জল্পনার পেছনে এই তথ্য ফাঁসই বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে বোর্ড।