ফাহিমের ৫ উইকেটের পর মালান-লিটনের ঝড়ে জয়ে শুরু রংপুরের
চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করল রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়সে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।
চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করল রংপুর রাইডার্স। ডেভিড মালান এবং লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে অনায়সে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।
স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে জীবনের এই কঠিন সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। এবারের বিপিএলে প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো কেড়েছেন ইমাদ।
অগ্রহায়ণ শেষে পৌষ শুরু হয়েছে! ঢাকা ও আশেপাশের এলাকাতেও শীত জেঁকে বসতে শুরু করেছে। হালকা বাতাসের সঙ্গে কুয়াশা—রাজধানীবাসীও তাই শীতের আঁচ পাচ্ছে। কুয়াশা ভেদ করে উঠছে রোদও। ২০২৬ সালের এপ্রিলে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। টেস্ট খেলার জন্য সাদমানের অপেক্ষাটা তাই কয়েক মাসের। অবসর সময়ে ঢাকার শীতটা বেশ ভালোভাবেই উপভোগ করছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে কুয়াশা ভেদ করা সেই রোদের মতো সাদমানের হতাশার সময়ে একটুখানি স্বস্তি কিংবা আলো এলো।
টি–টোয়েন্টি ক্রিকেটের প্রাণই হলো রান। বিপিএল গভর্নিং কাউন্সিলও টুর্নামেন্ট শুরুর আগায় নিশ্চিত করেছে, ভালো উইকেটেই হবে খেলা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেটার ছোঁয়া পাওয়া গেছে। আগে ব্যাটিং করে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ১৯০ রান তোলে সিলেট টাইটান্স। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সঙ্গে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিয়াতে অনায়াসে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলের গত আসরে খেলেছিলেন খাওয়াজা নাফে। এরপরই পাকিস্তানের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এবারের বিপিএলে পাকিস্তানের এই ব্যাটার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে অবশ্য দলটির হয়ে গ্লোবার সুপার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
‘যদি আমাকে মনে করতো আমি খেলার যোগ্য অবশ্যই আমাকে ড্রাফটেই (নিলাম) নিতো।’ বিপিএল নিলাম শেষে কোন দল ডাকলে খেলবেন কিনা, সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে অভিমান নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাদমান ইসলাম। যদিও টুর্নামেন্ট শুরুর পর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল খেলতে রাজি হয়েছেন সাদমান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে টুর্নামেন্টটির নতুন এই দলটি। এমন অবস্থা থেকে দলটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ম্যাচের শেষদিকে দ্রুত পাল্টে যেতে থাকে পরিস্থিতি। ১৮তম ওভারে মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। আগের দুই ওভারেও উইকেট হারানো দলটি তিন উইকেটে ১১৭ রান থেকে হঠাৎ করেই আট উইকেটে ১২৫ রানে নেমে আসে।
ঘরের মাঠে ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে বিপিএল শুরু করেছিল সিলেট টাইটান্স। হাফ সেঞ্চুরি করে সিলেটের ১৯০ রানের পুঁজি নিশ্চিত করেও জয় দেখতে পারেননি পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে ৪১ বলে ৬০ রান করেন ইমন। এরপর নিজের শেষ ওভারে হ্যাটট্রিক করে নোয়াখালীকে ম্যাচে ফেরান মেহেদী হাসান রানা। এই পেসার ৩৪ রানে ৪ উইকেট নেন। তাতেও রক্ষা হয়নি নোয়াখালীর। সিলেট শেষ বলে নাটকীয় ম্যাচ জিতে নেয়।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত ছিলেন বাংলাদেশের অধিনায়ক। এবার বিশ্বকাপের মাস দেড়েক আগে তিনি জাতীয় দল থেকে অনেক দূরে। তবে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ভালো কিছুর জানান দিয়েছেন তিনি।
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ম্যাচের মাঝেই দলটির খবর পায় তাদের কোচের মৃত্যুর। তারপরও নিজেদের শান্ত রেখে মাঠে খেলে গেছেন ঢাকার ক্রিকেটাররা।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের মিনিট বিশেক আগে অনুশীলন করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তাদের সঙ্গে কাজ করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে হঠাৎই হার্ট অ্যাটাক করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে মাঠে সিপিআর দিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লম্বা সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেট কাজ করা জাকিকে।