ঘরের মাঠে খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব
সাকিব আল হাসানকে কি আবারও বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে, এ প্রশ্নটি এখনো অনেক ক্রিকেট ভক্তের মনের মাঝে ঘুরপাক খায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের পর থেকে তিনি দেশের বাইরে থাকলেও, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে এখনও শেষ মনে করছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।