নিয়ামুরি-এনগারাভার জুটি ভাঙতে না পারার আক্ষেপে পুড়ছেন নাহিদ
নাহিদ রানার বাউন্সারে ব্র্যাড ইভান্স যখন ফিরলেন জিম্বাবুয়ের রান তখন ৭০, উইকেট নেই ৮টা। বিশেষজ্ঞ ব্যাটারদের সবাই ফিরে গেছেন। স্বাগতিকরা যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। এমন সময় বল হাতে ত্রাশ ছড়ানো নাহিদকে আক্রমণ থেকে সরিয়ে নেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন সিদ্ধান্তে খানিকটা স্বস্তি পান রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামুরি।