বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন কাইয়া-বার্ল

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া
সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক হয়েছিলেন ইনোসেন্ট কাইয়া। এবার তারই পুরষ্কার পেলেন তিনি। ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিবাবুয়ে।

সেখানে নাম রয়েছে কাইয়ার। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে টেস্টের অধিনায়কত্ব শুরু করা রিচার্ড এনগারাভা এবার ওয়ানডেও দলটিকে নেতৃত্ব দিতে চলেছেন। এদিকে কদিন আগেই জিম্বাবুয়ে 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন কাইয়া। সেখানেও সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের এই ব্যাটার।

দারুণ ছন্দে থাকা কাইয়া সবধরনের ক্রিকেট মিলিয়ে নিজের সবশেষ ১০ ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন ছয়টি, সেই সঙ্গে রয়েছে একটি হাফ সেঞ্চুরিও। দীর্ঘ আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরলেন কাইয়া। তিনি সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে।

এদিকে গত এক বছর জিম্বাবুয়ে কোনো ওয়ানডেই খেলেনি। তারা গত বছরের আগস্টে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। সেই সিরিজে দলের অধিনায়ক ছিলেন শন উইলিয়ামস। তিনি মাদকাসক্তির কারণে জাতীয় দলের বিবেচনার বাইরে।

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী পেস আক্রমণ নিয়েই মাঠে নামছে জিম্বাবুয়ে। অধিনায়ক এনগারাভার সঙ্গে আছেন ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান ন্যামহুরি ও আর্নেস্ট মাসুকু। ওয়ানডে দলে আছেন টেস্ট সিরিজে না খেলা সিকান্দার রাজাও। দলে ফিরেছেন রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজাও।

জিম্বাবুয়ে স্কোয়াড-

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওনাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

আরো পড়ুন: