পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
পাকিস্তানের রান তাড়ার শুরুতেই ম্যাচের গতিপথ অনেকটা নির্ধারিত হয়ে যায়। লর্ডস টেস্টে ইংল্যান্ডের বোলারদের দাপটে মাত্র ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ১৯৪ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।