আইপিএলের ২০ ম্যাচের সূচি প্রকাশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারের আসর শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। বুধবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি ঘোষণা করেছে। এর আগে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ২৮ মার্চ থেকেই মাঠে গড়াবে আইপিএল।