আগামী ১০-২০ বছর রাজত্ব করতে চাই: বৈভব
মাত্র ২ বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছেন বৈভব সূর্যবংশী। কেবল ১৫ বছর বয়সে বিস্ফোরক ব্যাটিংয়ে আলোচনায় আসা এই বাঁহাতি ব্যাটার এবার জায়গা পেয়েছেন ভারতের জাতীয় দলে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ এবং এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাকে।