আমি ‘প্রকৃত ওপেনার’ নই: হেড
অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নেমে এক ইনিংসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ট্রাভিস হেড। এরপর একের পর এক বড় ইনিংসে নিজেকে প্রমাণ করেছেন, জিতেছেন টানা দ্বিতীয় অ্যালান বর্ডার মেডেলও। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ওপেনিংয়ে হেডের জায়গা এখন অনেকটাই পাকা। বাংলাদেশের বিপক্ষেও ওপেন করার কথা হেডের। তবে এত কিছুর পরও নিজেকে প্রচলিত অর্থে ‘ওপেনার’ মনে করেন না এই বাঁহাতি ব্যাটার।