মিরাজের জায়গায় থাকলে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ই বেছে নিতাম: সালমান
রান আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখনই ক্ষোভে ফুঁসছিলেন পাকিস্তানের সালমান আলী আঘা। বারবার পেছনে ঘুরে তাকাচ্ছিলেন আর কিছু একটা বলছিলেন বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে। তার ক্ষোভ যে মেহেদী হাসান মিরাজের প্রতি সেটাও স্পষ্ট ছিলো। তবে ম্যাচ শেষে সালমান জানিয়েছেন, মিরাজের সাথে সব ঠিকঠাক আছে তার। কিন্তু ওই পরিস্থিতিতে মিরাজের জায়গায় থাকলে তিনি কখনোই এই ধরণের আউট করতেন না বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার।