কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তিলকরত্নের। এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন।
এ ছাড়া বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন এই সাবেক ক্রিকেটার। তিলকরত্নের নিয়োগ কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।
শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিলকরত্নের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। খেলোয়াড় হিসেবেও শ্রীলঙ্কার ক্রিকেটে সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে তিলকরত্নের।
দেশের হয়ে ৮৩টি টেস্ট ও ২০০টি ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার এর বেশি রান করেছেন তিনি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিলকরত্নে।