নেপালকে উড়িয়ে টপ এন্ড টি–টোয়েন্টি শুরু বাংলাদেশ এইচপির

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ এইচপি দল
বাংলাদেশ এইচপি দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বাংলাদেশ এইচপি। তারা নিজেদের প্রথম ম্যাচে নেপাল 'এ' দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর আগে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে মাত্র ৯৯ রানে আটকে দেয় বাংলাদেশ।

এরপর মাত্র ১০.২ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন হাবিবুর রহমান সোহান। তিনি মাত্র ৭ রান করে আউট হন। এরপর বাংলাদেশকে আর পেছনে ফিরতে তাকাতে হয়নি। জিসান আরিফুল ইসলামকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন।

জিসান ২৯ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। পাশাপাশি আরিফুল অপরাজিত থাকেন ২৭ বলে ৩৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে। জিসান ও আরিফুলের জুটি শেষ পর্যন অক্ষত থাকে ৬৭ রানে। নেপালের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন শাহাব আলম।

এর আগে বল হাতে বাংলাদশের পেসার রুবেল একাই নিয়েছেন ৪টি উইকেট। আর তাতেই অল্প রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। এদিন নেপালের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বল হাতে নেমে ১৩ রানের মধ্যে ৫ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ।

কুশাল ভুর্তেল ও শাহাব আলম ৩২ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এরপর কুশাল আরও ২৯ রান যোগ করেন রিজান ধাকালের সঙ্গে। আর তাতেই কোনোমতে একশর কাছাকাছি যায় নেপাল। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন কুশাল।

১১ রান করেছেন শাহাব ও বিপিন খাত্রি।। ১০ রান করেন ধাকাল। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন রোহানাত দ্দৌলা বর্ষণ, রিপন মন্ডল ও সামিউন বশির রাতুল।

আরো পড়ুন: