আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন স্বর্ণা-সুপ্তা, পেছালেন জ্যোতি

আইসিসি র‍্যাঙ্কিং
স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা
স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে এই সিরিজে পারফম্যান্স করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। মঙ্গলবার হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেখানেই ব্যাটারদের তালিকায় ৫ ধাপ উন্নতি করেছেন সুপ্তা। আর স্বর্ণা এগিয়েছেন ১৬ ধাপ। ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ২৫ নম্বরে অবস্থান করছেন সুপ্তা। আর ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে রয়েছেন বাংলাদেশের ব্যাটার স্বর্ণা।

অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন স্বর্ণা। আর সুপ্তা ৯৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন। এমন পারফরম্যান্সই তাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ করে দিয়েছে। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অজি ব্যাটারদেরও। এক ধাপ আগিয়েছেন অ্যালিস পেরি। তার অবস্থান ৯ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ব্যাটারদের তালিকাতে ১৩ নম্বরে উঠে এসেছেন চার ধাপ উন্নতি করে। নিগার সুলতানা জ্যোতি ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার তারকা পেরি। বোলারদের তালিকাতেও এসেছে বেশ কিছু পরিবর্তন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে ভারত। সেই সিরিজে ২ ম্যাচে খেলে ৩ উইকেট নিয়েছিলেন ভারতের নন্দিনি শর্মা। তাতেই টি-টোয়েন্টিতে ২৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে এসে গেছেন তিনি। ক্রান্তি গাউদ ৯ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে রয়েছেন। বোলারদের তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রী চরণী। দুই নম্বরে দীপ্তি শর্মা।

বোলারদের তালিকায় ১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন সাদারল্যান্ড। নিউজিল্যান্ডের জেস কার ৫ ধাপ এগিয়ে ১৭ নম্বরে। এই ফরম্যাটের ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ম্যাডি গ্রিন ও জর্জিয়া প্লিমারের। গ্রিন তিন ধাপ এগিয়ে ৩৪তম এবং প্লিমার ১৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে এখনও বেথ মুনি।

আরো পড়ুন: