ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেয়ার তাগিদ তানজিদের

ত্রিদেশীয় সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণে ৯৯ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। এর ফলে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ফাইনালে ওঠা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাঁচা-মরার ম্যাচে রূপ নিয়েছে। এমন ম্যাচের আগেই ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ব্যাটারদের গেম অ্যাওয়্যারনেস নিয়ে সমালোচনা করেছিলেন পেসার তাসকিন আহমেদ। সতীর্থ এই ক্রিকেটারের দাবিকে অস্বীকার করছেন না তানজিদ। তিনি মনে করেন বাংলাদেশের ব্যাটাররা সিরিজের প্রথম ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি। যদিও উইকেট খেলার মতো যথেষ্ট ভালো ছিল বলে মনে করেন এই ওপেনার।

আফগানিস্তান ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিদ বলেন, 'উনি (তাসকিন আহমেদ) যেটা বলেছেন, আসলেই সত্য কথা বলেছেন। আমরা আমাদের ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারিনি। উইকেট যথেষ্ট ভালো ছিল, আমার কাছে মনে হয় যে এই রানটা তাড়া করার মতো ছিল। যতক্ষণ পর্যন্ত আমি ব্যাটিং করেছি আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছি। তবে আমাদের সবারই দায়িত্ব নেওয়া উচিত, এটা আমার মনে হয়।'

তানজিদের বিশ্বাস তিনি যদি ২০-২৫ ওভার পর্যন্ত টিকে থাকতে পারতেন তাহলে বাংলাদেশ দলের জন্য ভালো হতো। তার তাড়া করাটার সহজ হয়ে যেন। সামনে এরকম পরিস্থিতিতে পড়লে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে চান তানজিদ। এমনকি নিজের ইনিংসও বড় করে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য তার।

তানজিদ যোগ করেন, 'আমি যদি ওখানে ২০-২৫টা ওভার যদি টিকে থাকতাম, তাহলে হয়তোবা আমার জন্য ভালো হতো, আমার দল একটা ভালো জায়গায় যেত এবং তাড়া করাটা অনেক সহজ হতো। তো আমার কাছে মনে হয় একজন থিতু হওয়া ব্যাটসম্যান হিসেবে, সামনে আরও অনেক ম্যাচের এমন পরিস্থিতি আসবে, তো আমার দায়িত্বটা থাকবে কীভাবে আরও দায়িত্ব নিয়ে ২০-২৫টা ওভার বড় করা যায় এবং দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়।'

লম্বা সময় ব্যাটিংয়ের তাগিদ দিয়ে বাংলাদেশের এই ওপেনার বলেন, 'আমরা জুটি গড়তে পারিনি, এটা হচ্ছে একটা প্রধান বিষয়। আর একের পর এক আমাদের উইকেট পড়েছে, এই জিনিসটা আসলে আমাদের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। তবে এই চাপটা আমরা কীভাবে কমাব বা এরকম চাপের পরিস্থিতিতে কীভাবে আরও শান্ত থেকে যতটা ওভার খেলা যায় কিংবা যতটা লম্বা ব্যাটিং করা যায়, এই জিনিসটায় আমাদের আরও উন্নতি করতে হবে।'

আরো পড়ুন: