ট্রান্সজেন্ডার ক্রিকেটারকে সুযোগ দিল অস্ট্রেলিয়া ,'হাস্যকর' বললেন ক্যাপ
নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একটি সিদ্ধান্তে। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাংগারের সন্তান আনায়া বাংগারকে অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে সিএ। শুধু তাই নয়, নীতিমালার নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে আগামী মার্চ থেকে এলিট নারী ক্রিকেটে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেন তিনি। আর এই সিদ্ধান্ত নিয়েই সরাসরি আপত্তি তুলেছেন সাউথ আফ্রিকার তারকা অলরাউন্ডার মারিজানে কেপ।