পিএসএলের সূচি প্রকাশ, রিশাদ-মুস্তাফিজদের কার খেলা কবে?
পিএসএল
পিএসএলের আগামী আসরে খেলবেন বাংলাদেশের ৪ ক্রিকেটার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের। ফাইনাল হবে মে। উদ্বোধনী ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পিএসএলের আসছে মৌসুমে খেলবেন। বাংলাদেশের ৪ ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমন, পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানা ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। পিএসএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছেন মুস্তাফিজ-পারভেজ হোসেনরা।
প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোরের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান। নাহিদ ও রিশাদ মাঠে নামবেন টুর্নামেন্টের তৃতীয় দিনে। ২৮ মার্চ নাহিদের পেশাওয়ার খেলবে রিশাদের পিন্ডিজের বিপক্ষে। লাহোর, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতান, করাচি ও ফয়সালাবাদে হবে পিএসএলের ম্যাচগুলো। প্রথম কোয়ালিফায়ার রাওয়ালপিন্ডিতে হলেও নক আউট পর্বের বাকি ম্যাচগুলো হবে লাহোরে। বিদেশের মাটিতে ফাইনাল হওয়ার গুঞ্জন উঠলেও আপাতত আগামী মৌসুমে সেটা হচ্ছে না।