এলপিএল থেকে নাম সরিয়ে নিলেন লিটন
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে জাতীয় দলের কোচ পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে ক্রিকেট বোর্ডগুলোর জন্য। বাস্তবতা বুঝে তাই নিজেদের অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়েই নতুন কোচ খুঁজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের উত্তরসূরিকে দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলেও কোচিং করার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা। এমন সিদ্ধান্ত হলে অ্যান্ডি ফ্লাওয়ারের ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে ফেরার পথ খুলে যেতে পারে। কারণ বর্তমানে তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ চার বছর পর বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে এটাই সবচেয়ে বড় চমক। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে প্রত্যাবর্তন করেছেন এই অলরাউন্ডার।
গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ক্রিকেটার ও পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে নিজেদের দল সাজিয়েছে পিএসএলের দলটি।
অভিষেক শর্মার ক্রিকেট ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এবার বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়াতে চান যুবরাজ সিং। ভারতের বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার জানিয়েছেন, উদীয়মান ব্যাটার সূর্যবংশীকেও তিনি সময় দিয়ে গড়ে তুলতে আগ্রহী।
ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ঘটনাকে অ্যাশেজ হারের দীর্ঘমেয়াদী প্রভাব বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। এরকম পরিবর্তন প্রত্যাশিত ছিল বলে দাবি এই সাবেক ইংলিশ ক্রিকেটারের।
ইনজুরিতে ছিটকে যাওয়া জাস্টিন গ্রিভসের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন শিমরন হেটমায়ার। গ্রিভসের পিঠের চোটের কারণে দলে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণভাবে নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশকে সামনে থেকে পথ দেখিয়েছেন তিনি। সেই সঙ্গে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। আর তাতেই মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তিনি।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে আয়ারল্যান্ড সফরের আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব পান শ্রেয়াস আইয়ার। শুধু নেতৃত্বই নয়, দল থেকেও বাদ পড়েন সূর্যকুমার। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন এই পরিকল্পনার শুরুটা ভালো হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপ জেতার পর খেলা ৬ ম্যাচের সবকটিতে হেরেছে ভারত। দলের এমন দুরাবস্থায় ব্যাটার সূর্যকুমারের দলে ফেরার পথ বন্ধ করে দেওয়া উচিত নয় বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। সূর্যকুমারকে বাদ দেবার প্রক্রিয়ার কারণে অবশ্য তার দলে ফেরার সম্ভাবনা খুব বেশি দেখেন না ভারতের সাবেক এই স্পিনার।
চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের পথচলার ইতি টানলেন স্টিফেন ফ্লেমিং। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নাইটক্লাব সংক্রান্ত ঘটনার পর বেন স্টোকসের হঠাৎ অবসরে টেস্ট ফরম্যাটের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামেরও চাকুরি ছাড়ারও গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি করে লাল বলে কোচের দায়িত্ব ছেড়েছেন ম্যাককালাম। তবে, ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচের দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। নাইটক্লাব কান্ডের পর নতুন আচরণ বিধি প্রণয়ন করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে মদ্যপান নিয়ে কড়াকড়ি থাকলেও ম্যাককালাম জানিয়েছেন, ম্যাচ জেতার পর খেলোয়াড়রা চাইলে মদ পান করতে পারবেন।
ইংল্যান্ডের লাল বলের দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম বিবেচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব ছাড়ার পর নতুন কোচের খোঁজে নেমেছে তারা। সেই তালিকায় ভারতের সাবেক প্রধান কোচ দ্রাবিড়কে অন্যতম পছন্দ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।