বুধবার (১১ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। তদন্তের মাধ্যমে অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে কমিটিকে।
কমিটির প্রধান করা হয়েছে এ কে এম আসাদুজ্জামানকে, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তার নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি বিসিবি নির্বাচনের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকরাম সম্রাট।
গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনায় জাতীয় ক্রীড়া পরিষদ প্রয়োজনীয় সার্বিক সহায়তা প্রদান করবে।