আঘার ঝড়ের পর হারিসের দুর্দান্ত বোলিংয়ে জিতল পাকিস্তান
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রানের জয় পেয়েছে পাকিস্তান। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ১৯.৫ ওভারে ১৪৩ রানে অল আউট হয়।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রানের জয় পেয়েছে পাকিস্তান। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ১৯.৫ ওভারে ১৪৩ রানে অল আউট হয়।
আগষ্টের প্রথম সপ্তাহেই বাংলাদেশের মনোবিদ হিসেবে যোগ দেয়ার কথা ছিল ডেভিড স্কটের। তিন সপ্তাহের ক্যাম্প শেষে নেদারল্যান্ডস সিরিজে খেলার দুয়ারে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। এশিয়া কাপের আগে যোগ দিতে পারবেন সেটার সম্ভাবনাও নেই। এমনকি ইতোমধ্যে স্কটের বিকল্প খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
চা-বাগানের ছোট-বড় টিলাঘেঁষা স্টেডিয়াম! প্রকৃতি আর সৌন্দর্যে বিমোহিত হওয়ার জন্য যা প্রয়োজন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছে সবই। প্রেসবক্সে দাঁড়িয়ে সামনে তাকালে ঠিক বায়ে গ্রিন হিল গ্যালারি, ডান পাশে ছাউনী দিয়ে সাজানো চেয়ার। নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে চারটা উইকেট উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেন্টার উইকেটের দুই পাশে অনুশীলনের জন্য ছেড়ে দেয়া হয়েছে দুইটা উইকেট। একেবারে ডান পাশের উইকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন।
২০২৬ বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। সেপ্টেম্বরে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে যাবেন বাংলাদেশের যুবারা।
২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঠিক পথেই ছিল জিম্বাবুয়ে। শেষ ওভারে ১০ রান নিতে পারলেই ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যেন জিম্বাবুয়ের। তবে এমনটা হতে দেননি দিলশান মাদুশঙ্কা। শেষ ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের ৭ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন। ফলে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ভীরে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কথাই ভুলে যান এখন। একই সময়ে অনেক দলের লিগ চলে। ফলে ক্রিকেটাররাও থাকেন ব্যস্ত সূচির মধ্যে দিয়ে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে প্রতিযোগীতা থাকে যত বেশি সম্ভব মান সম্পন্ন ক্রিকেটারকে নিজেদের লিগে টেনে নেয়ার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রিন গিল গ্যালারির পাশে দাঁড়িয়ে ক’জন কাইল ক্লেইন, আরিয়ান দত্তদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। বাংলাদেশের সাংবাদিকদের আবদার পূরণ করে প্রায় সবাইকে খুশি করার চেষ্টা করেছেন কোরে রুটগার্স। যদিও সাক্ষাৎকারের সময়টা খুব সামান্যই। নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজারের তাড়াটা থাকাই স্বাভাবিক। সাড়ে পাঁচটা নাগাদ সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠান রুটগার্স। প্রায় কাছাকাছি সময়ে প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রায়ান কুক।
তিন সপ্তাহের ক্যাম্পের পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতি ঘাটতি না রাখতেই হুট করে ডাচদের ডেকে আনে বিসিবি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিরিজটি আয়োজন করা হলেও আপাতত সেপ্টেম্বরে হতে যাওয়া টুর্নামেন্ট নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশ। ফিল সিমন্স জানালেন, তাদের ভাবনায় এখন কেবলই নেদারল্যান্ডস সিরিজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই সেন্টার উইকেটের পাশে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। প্রেসবক্স থেকে তাকালে ডান পাশের উইকেটে ব্যাটিং করছিলেন লিটন দাস। স্পিনারদের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নিতেই রিশাদ হোসেন, শেখ মেহেদী ও তানভীর ইসলামের বিপক্ষে খেলছিলেন তিনি। স্পিন ছেড়ে লিটন একটু পর গেলেন পাশের উইকেটে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের বিপক্ষে খেলতে।
শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এই সিরিজের আগে সতর্ক বাংলাদেশ। নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসের মতো ছোটো দলের বিপক্ষে হারলে অনেক সমালোচনার মুখে পড়তে হবে বাংলাদেশকে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক একটি সংগঠন। গত বছরের আগস্টের পর থেকেই ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে আছে। এবারের নির্বাচনের মাধ্যমে সংগঠনটিকে পুনরায় জাগিয়ে তোলা হচ্ছে।
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।