ফারহান–সাইমের পর মুকিমের নৈপুণ্যে সিরিজ পাকিস্তানের
ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সালমান আঘার দল। এ নিয়ে এক ম্যাচের একটি লড়াইসহ টানা আটটি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল পাকিস্তান। লক্ষ্য ছিল ১৯০ রানের। যদিও সময়মতো জ্বলে উঠতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা।