টি-টোয়েন্টিতে সল্টের বদলি স্মিথ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ফিল সল্ট। কদিন পরেই বাবা হবেন এই ইংলিশ ব্যাটার। এ কারণেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার জায়গায় আরেক উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ জায়গা পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ফিল সল্ট। কদিন পরেই বাবা হবেন এই ইংলিশ ব্যাটার। এ কারণেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার জায়গায় আরেক উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ জায়গা পেয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন গাস অ্যাটকিনসন। একই চোটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি ডানহাতি এই পেসার। চোট থেকে সেরে উঠতে না পারায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। অ্যাটকিনসন না থাকায় প্রথম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে জেমি ওভারটনকে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ারও প্রায় এক মাস পর জানা গেল, সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার গ্রহণ করা ড্রাগের নাম। জানা গেছে, নিষিদ্ধ কোকেইন সেবন করেছিলেন এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকান ইন্সটিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্টস (এসএআইডিএস)।
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিয়মিতই দেশটির বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকেন। এর মাধ্যমে তারা মাসিক বেতন পান, সঙ্গে থাকে অন্যান্য সুযোগ-সুবিধাও। তবে এসব থাকা সত্ত্বেও ক্রিকেটারদের দাবি, তারা বোর্ডের অধীনে সরাসরি চাকরি করেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়ে আবারও অধিনায়ক হিসেবে ফিরছেন মিচেল মার্শ। এই সিরিজ দিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া।
দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে বিরাট কোহলির। মঙ্গলবার কোহলির ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা। এই শিরোপা হাতে পেয়েও টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা ভুলে যাননি কোহলি।
লন্ডনের দ্য ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে সাত উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। এর ফলে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে হ্যারি ব্রুকের নেতৃত্বে ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিকরা।
নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টেড চলতি মাসের শেষে দায়িত্ব ছাড়ছেন। গত এপ্রিলের শুরুতে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তখন জানিয়েছিলেন, টেস্ট দলের কোচ হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এখন জানা গেছে, চুক্তির মেয়াদ পূর্ণ করে তিন সংস্করণেই কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে কেবল মাঠের লড়াই নয়, বাইরে থেকেও চাপে থাকতে হয় প্রতিপক্ষ ক্রিকেটারদের। সমর্থক থেকে শুরু করে সংবাদমাধ্যম— সব পক্ষ থেকেই তৈরি হয় মানসিক চাপ। সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার সামনে এবার সেই চ্যালেঞ্জটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে।
আইসিসি মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এবার মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন, যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। তিনজনই গত মাসে দারুণ পারফর্ম করে নিজেদের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসারের এমন পারফরম্যান্সে শিরোপাও জিতেছে লাহোর কালান্দার্স। পিএসএলে বল হাতে আলো ছড়ালেও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শাহীন আফ্রিদি। পাকিস্তানের পরের সিরিজ আগামী জুলাইয়ে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিপক্ষে, বাংলাদেশের মাটিতে।
ম্যাচ জিততে শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ৭ রান, হাতে ছিল ২ উইকেট। তবে ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই সন্দীপ লামিচানের উইকেট হারায় তারা। মার্ক ওয়াটের বলে লামিচানে ফেরার পর শেষ ব্যাটার হিসেবে কারান কেসির সঙ্গে যোগ দেন রিজান ধাকাল। দ্বিতীয় বলটা ওয়াইড দিলেও পরের ডেলিভারিতে ডট বল আদায় করে নেন ওয়াট।