চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর মামুলি সংগ্রহ
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা। এ দিন ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন মুহাম্মদ ওয়াসিম এবং এস এম মেহরব।
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা। এ দিন ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন মুহাম্মদ ওয়াসিম এবং এস এম মেহরব।
অ্যাশেজ সিরিজ শেষ হওয়ায় জাতীয় দলের ব্যস্ততা নেই মিচেল স্টার্কের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে দেখা যাবে না বাঁহাতি পেসারকে। স্টার্কের ব্যস্ততা শুরু হবে আইপিএল মাঠে গড়াবে। কয়েক মাস ব্যস্ততা না থাকায় গত অক্টোবরে বিগ ব্যাশে ফেরার ঘোষণা দেন তিনি নিজেই। সিডনির হয়ে বিগ ব্যাশ খেলবেন সেটা চূড়ান্ত ছিল আগে থেকেই।
নিরাপত্তা ইস্যু থাকায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই অবস্থানেই অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেই চূড়ান্তভাবে পছন্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। তার ভাষ্য অনুযায়ী, আইন, ক্রীড়া, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমর্থন নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আইসিসি যদি শ্রীলঙ্কা ভেন্যুতে সম্মতি না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।
অধিনায়কের ভুল সিদ্ধান্তে ম্যাচের গতিপথ ভিন্নদিকে বদলে যাওয়া ক্রিকেটে নতুন কিছু নয়। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সেটআপ বা ব্যাটিং অর্ডার- সবকিছুই যেন মুহূর্তের হিসাব। কখনও সিদ্ধান্ত পক্ষে আসে, কখনও আসে না। ঢাকার বিপক্ষে সিলেট টাইটান্সের ম্যাচে এমনই এক সিদ্ধান্ত নিয়ে পরে আক্ষেপে পুড়েছেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই মুহাম্মদ ওয়াসিমের। বিপিএলে এলেও একটির বেশি ম্যাচ খেলা হয়নি ডানহাতি ব্যাটারের। স্বাভাবিকভাবেই বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না তাঁর। দ্বিতীয়বার বিপিএলে খেলতে আসার আগে তাই বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন ওয়াসিম। একই দলের হয়ে খেলায় পরামর্শ নিয়েছেন সাকিব আল হাসানের কাছেও। ‘বড় ভাই’ সাকিবের পরামর্শ কাজে লাগিয়ে প্রথম ম্যাচে সফলও হয়েছেন ওয়াসিম। সংবাদ সম্মেলনে এসে শোনালেন সেই গল্পই।
বিপিএলের শুরুর দিকে কয়েকটি বাস ভাড়া করে নোয়াখালী থেকে সিলেট শহরে গিয়েছিলেন কয়েকশ সমর্থক। টানা কয়েক দিন মাঠে গিয়ে নোয়াখালী এক্সপ্রেসের জন্য গলা ফাঁটালেও বলার মতো কিছু নিয়ে ফিরতে পারেননি তারা। একরাশ হতাশা নিয়ে তাদের ফিরতে হয়েছে নোয়াখালীতে। এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলা নোয়াখালী হেরেছে সবকটিতে। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকায় ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের ‘সরি’ বললেন সৌম্য সরকার।
রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন মিলে ঢাকা ক্যাপিটালসকে প্রত্যাশিত শুরুই এনে দিয়েছিলেন। মামুন ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুুরি করেন গুরবাজ। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। বড় লক্ষ্য তাড়ায় দাঁড়াতেই পারেননি নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুনরা। পেসার সালমন ইরশাদের সঙ্গে ঢাকাকে চেপে ধরার কাজটা করেন মঈন আলী। ব্যাটিংয়ে ঝড় তোলা ডানহাতি অফ স্পিনার ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাদের দুজনের এমন বোলিংয়েই ঢাকাকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ৮ ম্যাচ খেলা স্বাগতিকদের এটা চতুর্থ জয়। বিপরীত ৬ ম্যাচ খেলা ঢাকার হার চারটিতে।
ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ১০ বছরের চুক্তির মেয়াদ শেষের পর দুইটি ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিলাম শেষে সপ্তম ও অষ্টম দল হিসেবে পিএসএলে যুক্ত হয়েছে হায়দরাবাদ ও শিয়ালকোট। বাকিদের সঙ্গে লড়াইয়ে জিতে হায়দরবাদের মালিকানা কিনে নিয়েছে এফকেএস। শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবে ওজেড ডেভেলপার্স।
আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে সাম্প্রতিক সময়ের ঘটনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসারকে আইপিএল থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৯ কোটি ২০ লাখ টাকার চুক্তি বাতিল হওয়ায় মুস্তাফিজ ভেঙে পড়েন কিনা সেটা নিয়ে ভয়ে ছিল রংপুর রাইডার্স। তবে এসব ছাপিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি। মুস্তাফিজকে পেশাদার বললেও তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাঁহাতি পেসারের জন্য হতাশার বলছেন মিকি আর্থার।
এখনো জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। এ নিয়ে টানা ছয়টি ম্যাচ হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দলটি। আসরের অন্যতম সেরা দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে চার উইকেটে হেরেছে দলটি। সৌম্য সরকারের হাফ সেঞ্চুরির পরও মুহাম্মদ ওয়াসিমের ঝড়ের সামনে হারতে হয়েছে নোয়াখালীকে।
রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১ রানে আউট হয়ে বিপিএলের চলতি আসর শুরু করেছিলেন অ্যাডাম রসিংটন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে অভিষেকটা ভুলে যাওয়ার মতো হলেও সবশেষ চার ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরি করেছেন ইংলিশ এই ব্যাটার। সুযোগ ছিল বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে টানা চার সেঞ্চুরিরও। যদিও সিলেট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ৪৯ রানের ইনিংস খেলে ফেরায় সেটা করতে পারেননি রসিংটন।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের উত্তেজনার সঙ্গে সঙ্গে ধারাভাষ্য কক্ষেও যোগ হচ্ছে নতুন মাত্রা। টুর্নামেন্টের মাঝপথে বিপিএলে ধারাভাষ্য দিতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার নিক কম্পটন।